• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৮:১০ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে আগুনে পুড়েছে দেড় শতাধিক দোকান

৫ মে ২০২৩ বিকাল ০৩:৩৪:৩৮

পটুয়াখালীতে আগুনে পুড়েছে দেড় শতাধিক দোকান

পটুয়াখালী  প্রতিনিধি: পটুয়াখালীর পুরান বাজার এলাকার ৩নং ওয়ার্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৩ মে বুধবার সন্ধ্যা ৬ টায় পুরান বাজার অগ্রণী ব্যাংকের সামনে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পরে পুরান বাজার এলাকায় আগুন সবদিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট কাজ করেছে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে শত কোটি টাকার ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ।

জানা যায়, সন্ধ্যা ৬টার পর স্থানীয় হারুন মুন্সির দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তেই এ আগুন পাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আশে ফায়ার সার্ভিসের ২ টি দল । পরে তাদের সাথে যোগ দেয় বরিশাল, বাকেরগঞ্জ, মির্জাগঞ্জ, বেতাগী, আমতলী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট। কিন্তু পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। এসময় দের শতাধিক দোকান ও বসত ঘর আগুনে পুড়ে গেছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে একজন ফায়ারসার্ভিস কর্মী এবং পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামালপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ
জামালপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ
১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৫৪

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৫৪৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৫৪৯ মামলা
১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৩