• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:৪৯:৪২ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

আমতলীতে বিয়ে বাড়ির গেটে আগুন দেয়ার অভিযোগ

২৭ এপ্রিল ২০২৩ বিকাল ০৪:১১:৪৩

আমতলীতে বিয়ে বাড়ির গেটে আগুন দেয়ার অভিযোগ

সজীব আহমেদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে বিয়ে বাড়ির গেটে  আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায়  আমতলী থানায় ৫ জনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন মেয়ের বাবা মিজানুর রহমান (৪২)।

অভিযোগে সূত্রে জানা যায়,  উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের মো. ছাকিব গাজী (২৩) মো. আমান গাজী (২২) মো. আরাফাত গাজী (২২) মো. তাওহীদ (২৩) মো. বায়েজিদ গাজী (২২) মো. সাইফুল খান, দীর্ঘ প্রায় ৫/৬ মাস যাবৎ বিভিন্ন সময় তার মেয়ে রিযা মনি আক্তারকে উত্যাক্ত ও কু-প্রস্তাব দেয়।

Ad
Ad

অভিযোগে সূত্রে আরও জানা যায়, বিষয়টি উল্লেখিত বিবাদীগণের পরিবারের নিকট জানাইলে তাদের এহেন কার্যকলাপ আরও বেড়ে যায় । তারপর মিজানুর রহমান মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বিবাহ দেয়ার সিদ্ধান্ত নেয় । ২৬ এপ্রিল ‍বুধবার রিয়া মনি আক্তারের বিয়ে ঠিক হয়। এজন্য ২৫ এপ্রিল মঙ্গলবার বাড়িঘর সাজানো হয়। কিন্তু  রাত অনুমান ১ টার সময় বিবাহের জন্য ডেকোরেটরের বানানো গেটে বিবাদীগণ আগুন ধরিয়ে দেয়। তখন আমন্ত্রিত লোকজন সাহায্যর্থে তাৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ।  আমি উল্লেখিত  ঘটনায় সন্ত্রাসীদের বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্তদের মতামত জানার জন্য একাধিক বার চেষ্টা করেও কোনো তথ্য পাওয়া যায়নি।

Ad

এ বিষয়ে আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।  
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us