• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১১:৪৬:১০ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতাসহ নিহত ২

২৬ এপ্রিল ২০২৩ সকাল ০৮:৩৭:৪৫

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতাসহ নিহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের মৃত্যু হয়। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

Ad

২৫ এপ্রিল মঙ্গলবার রাত ১০ টার দিকে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের দুইজনের মাথা এবং মুখে গুলির আঘাত রয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিহতের বড় ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান এই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বাহিনীকে দায়ী করেছেন।

এবিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ জানান, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে, অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮

রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬

Follow Us