• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ দুপুর ০২:৪৩:২৬ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২ পুলিশ কর্মকর্তা

২৫ এপ্রিল ২০২৩ বিকাল ০৩:২৪:২৮

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২ পুলিশ কর্মকর্তা

জাহিদুল ইসলাম অনিক, স্টাফ রিপোর্টার: আশুলিয়ায় বিপরীতদিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দ’জন হলেন আশুলিয়া থানার এসআই অপূর্ব সাহা এবং এএসআই রিপন বর।

২৫ এপ্রিল সোমবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা ও তার চালককে পাওয়া যায়নি।

Ad
Ad

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জামাল সিকদার এশিয়ানটিভি অনলাইনকে বলেন, বিকেল ৩টার দিকে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য থানা থেকে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মাটিতে পড়ে যান।

Ad

তিনি বলেন, তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এসআই অপূর্ব সাহাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এএসআই রিপন বর গুরুতর আহত। মুখে কয়েকটি সেলাই লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নারায়ণগঞ্জে প্রথমবার পালিত হলো বিঝু উৎসব
নারায়ণগঞ্জে প্রথমবার পালিত হলো বিঝু উৎসব
১২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২১:০৭



শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
১২ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৭:৩৭






Follow Us