• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:০৩ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

পাবনায় শ্রমিকের লাশ উদ্ধার

১৭ এপ্রিল ২০২৩ দুপুর ০২:০৬:১৬

পাবনায় শ্রমিকের লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়ায় পৌর এলাকায় হাসান আলী (৪০) নামে এক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসান আলী বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার এন্তাজ আলীর ছেলে।

১৬ এপ্রিল রোববার সকালে বেড়া পৌর এলাকার সরকারি বিবি পাইলট হাই স্কুলের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়।

Ad
Ad

এ বিষয়ে নিহতের ভাই হেলাল হোসেন  জানান, হাসান রাজমিস্ত্রীর সহকারী শ্রমিকের কাজ করতো। কে বা কারা, কি কারণে তাকে মারছে বুঝতে পারছি না।

Ad

বেড়া মডেল থানা সূত্রে জানা যায়, এলাকাবাসীদের দেয়া সংবাদের ভিত্তিতে সকালেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা নিশ্চিত করেছে দুষ্কৃতকারীরা। ময়নাতদন্তের  জন্য লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে পুলিশের ধারণা রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা সেখানে নিয়ে হত্যার ঘটনাটি ঘটিয়েছে।

এ বিষয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, পরিবারের দেয়া বিভিন্ন তথ্যের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছি। মামলা পক্রিয়াধীন তবে দ্রুত সময়ের মধ্যেই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হবে বলেও জানান তিনি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৫ পুলিশ সুপারের বদলি
৫ পুলিশ সুপারের বদলি
২১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৪১





আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২
আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৯:৪২



চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:২১

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:০৯


Follow Us