• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ সকাল ০৭:৪৪:০৪ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

পূর্বধলায় ৭৯ বস্তা ভারতীয় চিনি আটক

১৬ এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৫২:২৩

সংবাদ ছবি

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ৭৯ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়েছে। ১৫ এপ্রিল শনিবার রাত সাড়ে আটটায় উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের পূর্বধলা পাট বাজারের শৈলেশের গোডাউন থেকে এ চিনির বস্তাগুলো আটক করা হয়।

Ad

অভিযানটি পরিচালনা করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স।

Ad
Ad

জানা গেছে, পূর্বধলা পাট বাজারের ব্যবসায়ী শৈলেশ এসব ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে তার গোডাউনে মজুদ করে। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের নেতৃত্বে পূর্বধলা থানা পুলিশ এবং এনএসআইয়ের একটি টিম শৈলেশের গোডাউনে অভিযান পরিচালনা করে। এসময় ৭৯  বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। ঘটনায় কালোবাজারি ব্যবসায়ী শৈলেশকে আটকের ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে
১২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৪:৩২


সংবাদ ছবি
বাড্ডায় চলন্ত বাসে আগুন
১২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৬:২৯



সংবাদ ছবি
বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:৩৬



সংবাদ ছবি
কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের আখ মাড়াই শুরু
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:৫৪


Follow Us