• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৬:৩৬ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

হাকিমপুরে ৩০৮১ পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

১৫ এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৪০:১৩

হাকিমপুরে ৩০৮১ পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে দিনাজপুরের হাকিমপুরে ৩ হাজার ৮১ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

১৫ এপ্রিল শনিবার সকাল ৯ টায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচির আওতায় পৌরসভা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

Ad
Ad

এসময় সেখানে প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটনসহ ৯ টি ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৮১ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে।

Ad

পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, বর্তমান সরকার গরীব অসহায় দুস্থদের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতো দিন থাকবে দেশ,পথ হারাবে না বাংলাদেশ। ঈদুল ফিতর উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ উদযাপন করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। প্রতি জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাসপাতালে ভর্তি সারজিস আলম
হাসপাতালে ভর্তি সারজিস আলম
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৯:০৫


ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা ট্রাম্পের
ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা ট্রাম্পের
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৪:১৩




হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৬:৫৫


Follow Us