• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:২৮:১২ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

গণঅভ্যুত্থানে আমরা আরেকটি সুযোগ পেয়েছি: ভিপি নূর

২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৮:১২

গণঅভ্যুত্থানে আমরা আরেকটি সুযোগ পেয়েছি: ভিপি নূর

নোয়াখালী প্রতিনিধি: গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আরেকটি সুযোগ পেয়েছি বলে মন্তব্য করেছেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, এ সুযোগকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়।  

২ নভেম্বর শনিবার বিকেলে নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের গণসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

দেশের রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র পেলেও রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি পায়নি দেশের জনগণ। ১৯৯০ এরশাদের সামরিক শাসনের পতনের পরে আমরা গণতন্ত্র পেলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারি নাই।

নূর বলেন, আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক নতুন সমাজ এবং রাষ্ট্র গড়ে তুলতে চাই। সেখানে মারামারি হানাহানি থাকবে না।

জেলা সভাপতি আবদুর জাহের সভাপতিত্বে এবং আবদুর রহিমের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আহমেদ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এবার ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স
এবার ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৯:৪৬

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:৩১

উয়েফা নেশনস লিগ: তুরস্ককে উড়িয়ে জয়ে ফিরল ইতালি
উয়েফা নেশনস লিগ: তুরস্ককে উড়িয়ে জয়ে ফিরল ইতালি
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৩:১৭