• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:৩২:৩১ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

হিলিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৩০ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০০:২২

হিলিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে।

Ad

কন্যাশিশুর স্বপ্ন বাস্তবায়নে পরিবারের পাশাপাশি শিক্ষক, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সমাজের সকল স্তরের মানুষজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুধীজন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, শিশু-কিশোর সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১৮


Follow Us