• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৩৪:১৪ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে পুলিশ কর্মকর্তাসহ আটক ৩

১৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৫০:০৩

ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে পুলিশ কর্মকর্তাসহ আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ১২০১ বোতল ফেন্সিডিল নিয়ে পুলিশের এক এসআইসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৬। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এস আই সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের সিদ্দিক সর্দারের ছেলে সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাটগোপালপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। সেসময় একটি প্রাইভেটকার থেকে ১২০১ বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করা হয়। অভিযানকালে ৩ জনকে আটক করা হয়।

Ad

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দিন জানান, এস আই সাজ্জাদুর রহমানের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তার কাছ থেকে আরো অনেক তথ্য পাওয়া যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন
আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন
২৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৯:০৯





হাতিয়ায় ২৭শ’ লিটার ডিজেলসহ গ্রেফতার ১
হাতিয়ায় ২৭শ’ লিটার ডিজেলসহ গ্রেফতার ১
২৬ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৩:৩৬




Follow Us