• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ সকাল ০৬:১৫:৪৮ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

১৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৭:০৭

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

নিজস্ব প্রতিনিধি: কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং বিপদসীমায় পৌঁছায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারও ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ছয়টা থেকে জলকপাটগুলো খুলে দেওয়া হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, ২৫ আগস্ট থেকে ১৫ দিন জলকপাট খোলা রাখার পর ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় ফের শনিবার সন্ধ্যা ৬টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। 

এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৮.৫৫ এমএসএল (মিনস সি লেভেল)।

আরও পড়ুন

মণিরামপুরে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, পানি বেড়ে গেলে গেট খোলার পরিমাণ আরও বাড়ানো হবে। আপাতত যে পরিমাণ পানি আছে, এর উপর ভিত্তি করে ৬ ইঞ্চি পরিমাণ খুলে দেওয়া হলো। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি
পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি
৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:০০:২৪