• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪১:২০ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় ২ দিনের অভিযানে ১৮০ টন ভারতীয় চিনি জব্দ

২৮ জুন ২০২৪ সকাল ০৭:৪৫:৩৮

নেত্রকোনায় ২ দিনের অভিযানে ১৮০ টন ভারতীয় চিনি জব্দ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলাকান্দায় টানা ২ দিনের চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযানে প্রায় ১৮০ মে. টন ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযানে ২৭ জুন বৃহস্পতিবার কলমাকান্দা সীমান্তের বউ বাজার, গলাছড়া ও সন্ন্যাসীপাড়া এলাকা থেকে ৩৮ লক্ষাধিক টাকা মূল্যের ৫৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে টাস্কফোর্স।

এর আগের দিন ২৬ জুন বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযানে কলমাকান্দা লেংগুড়া-খারনৈই সীমান্তের চেংনী, বলমাঠ, কচুগাড়া এলাকা থেকে প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৩০৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

টানা দুইদিনের অভিযানে মোট ১৮০ মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৫৮ লক্ষ টাকা। নেত্রকোনা জেলায় সর্বোচ্চ পরিমাণ চোরাচালানের চিনি জব্দের রেকর্ড এটি।

চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযানে কলমাকান্দা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল  ইসলাম, ৩১ বিজিবির সহকারী পরিচালক মো. আউয়াল হোসেন এবং কলমাকান্দা থানার এস.আই এনামুল ইসলামসহ পুলিশ ও বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

টাস্কফোর্স অভিযানের সমন্বয়ক কলমাকান্দা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:১৪

এনবিআরের ২০ কর্মকর্তার দণ্ড বাতিল
এনবিআরের ২০ কর্মকর্তার দণ্ড বাতিল
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২৯



পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:১৮



হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩২:০৮


এবার পাকিস্তানকে ৫ গোলে হারাল বাংলাদেশ
এবার পাকিস্তানকে ৫ গোলে হারাল বাংলাদেশ
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:৪৫