• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ০১:৩২:০৭ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

শার্শার গোগা সীমান্তে ১৩টি সোনার বিস্কুটসহ পাচারকারী আটক

২১ মার্চ ২০২৩ বিকাল ০৩:৩৮:১৮

শার্শার গোগা সীমান্তে ১৩টি সোনার বিস্কুটসহ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া গ্রামের জব্বারের মোড় নামক এলাকা দিয়ে ১৩টি সোনার বিস্কুট ভারতে পাচারের সময় কামরুজ্জামান ওরফে কামরুল (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

২১ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার কুদরত উল্লাহ সর্দারের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে গোগা গ্রামের গাজীপাড়া এলাকা দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এ সময় গোগা ক্যাম্পের একটি টহল দলের বিজিবি সদস্যরা তাকে গতিরোধ করে। তার দেহ তল্লাশি করে তার কোমরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৩ পিস সোনার বিস্কুট পাওয়া যায়। যার ওজন এক কেজি ৫৫৬ গ্রাম এবং বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি বলেন, আটক কামরুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩