• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪৮:৩৫ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

শার্শায় পাট বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

২০ জুন ২০২৪ বিকাল ০৩:৩০:২৩

শার্শায় পাট বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় পাট বোঝাই ট্রাকের ধাক্কায় আল আমিন (২৪) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।

Ad

১৯ জুন বুধবার বিকাল ৪টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কে জামতলা মবিল ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আল আমিন শার্শা উপজেলার পশ্চিম কোটা (দক্ষিণ পাড়া) গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানান, আল আমিন অটোভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিল। পথি মধ্যে জামতলা মবিল ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি পাট বোঝায় ট্রাক ( যশোর-ট ১১-০২৭৯) তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক আল আমিন মারা যান।

নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক জব্দের পাশাপাশি ড্রাইভারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সিলেটে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
সিলেটে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৭:০২


আরও একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
আরও একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:০৩


Follow Us