• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৩০:৩৪ (30-Jun-2026)
  • - ৩৩° সে:

রায়পুরায় অত্যাধুনিক অস্ত্রসহ যুবক গ্রেফতার

৬ জুন ২০২৪ দুপুর ০২:১৬:০৭

রায়পুরায় অত্যাধুনিক অস্ত্রসহ যুবক গ্রেফতার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র একে -২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিনের সাথে কিছু মালামালসহ হামিম হোসেন ওরফে আরিফ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আরিফ পিরোজপুর জেলার নেসারাবাদ থানা এলাকার বাসিন্দা। ৬ জুন বৃহস্পতিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এ এস পি সার্কেল আফসার উল আলম।

তিনি জানান, ৫ ‍জুন বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. সাফায়েত হোসেন পলাশ খবর পান ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব নামক বাসস্ট্যান্ড থেকে একটি বাসে করে এক ব্যক্তি ঢাকার উদ্দেশ্যে রওয়ান দেন। তার সাথে ছিলো অবৈধ মালামাল। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলাধীন মাহমুদাবাদ বাসস্ট্যান্ডে বাসটি আসলে তল্লাশি চালিয়ে ঔ ব্যক্তির নিকট থেকে উল্লেখকৃত অস্ত্র, গুলি, নগদ টাকা জব্দ করা হয়। এর সাথে জব্দ করা হয় ঔ বাসটি।

প্রেস ব্রিফিংয়ে ওসি মো. সাফাছে হোসেন পলাশসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯
ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯
৩০ জুন ২০২৬ সকাল ০৮:১৬:৪৮






Follow Us