• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে শ্রাবণ ১৪৩৩ রাত ১০:৫৫:৪৩ (10-Aug-2026)
  • - ৩৩° সে:

পলাশ উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

৩ জুন ২০২৪ দুপুর ০২:৪৪:০০

পলাশ উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বারের মতো নরসিংদীর পলাশ উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ জাবেদ হোসেনসহ ঢাকা বিভাগের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন সোমবার সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্ষালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ঢাকা বিভাগের চারটি জেলার (নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ,মানিকগঞ্জ ) মোট ৮ জন উপজেলা চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করান।

এ ছাড়া এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) মোহাম্মদ মমিনুর রহমান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক শিশির বিচিএ বড়ুয়াসহ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন
সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন
১০ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৩৪




৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
১০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৩৬:৩২