• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:১৪ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, আশ্রয় গ্রহণকারীদের মাঝে শুকনো খাবার বিতরণ

২৭ মে ২০২৪ দুপুর ০১:৩৮:৩৪

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, আশ্রয় গ্রহণকারীদের মাঝে শুকনো খাবার বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে লক্ষ্মীপুরের উপকূল অঞ্চল ক্ষতবিক্ষত। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি রাস্তাঘাট গাছপালা। ঘূর্ণিঝড় রেমেলের আতঙ্কে রামগতি কমলনগরের মেঘনার পাড়ের হাজার হাজার মানুষ এখন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তাদের যাতে খাবার সংকটে পড়তে না হয় সেজন্য প্রশাসনসহ বিভিন্ন মাধ্যম থেকে খাবার পাঠানো হচ্ছে।

Ad

এদিকে রামগতি উপজেলা বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদের উদ্যোগে ৫ শতাধিক আশ্রয় গ্রহণকারীর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও তিনি প্রতিমুহূর্তে নদীর পাড়ের উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষদের খোঁজখবর নেয়া, তাদের সাহস দেয়া, নিরাপত্তা দেয়াসহ সার্বক্ষণিক মনিটরিং করছেন।  

Ad
Ad

লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

তিনি বলেন, জেলার ১৮৯ স্থায়ী-অস্থায়ী সাইক্লোন শেল্টারে রয়েছে কয়েক হাজার শরণার্থী। শরণার্থীদের সেবা নিশ্চিত করতে ৬৪টি মেডিকেল টিম কাজ করছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬







Follow Us