• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ বিকাল ০৫:৩৮:১৫ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫৬টি ভারতীয় মোবাইলসহ দুজন আটক

২৭ মে ২০২৪ সকাল ০৮:২৫:৩২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫৬টি ভারতীয় মোবাইলসহ দুজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কানসাট এলাকায় অভিযান চালিয়ে ১৫৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।

Ad

আটকরা হলেন স্যামপুর বাবুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবদুর রহিম (৩০) ও একই এলাকার এক শিশুকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

Ad
Ad

২৫ মে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের নির্দেশনায় মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আসগর আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আবদুর রহিমকে আটক করে।

ডিবি পুলিশের এসআই আসগার আলী জানান, শিবগঞ্জ থানার কানসাট গোপালনগর মোড়স্থ রহিম টেলিকম নামের মোবাইল সার্ভিসিংয়ের দোকান থেকে আবদুর রহিম (৩০) ও অপর এক শিশুকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনায়ন করা বিদেশি বিভিন্ন ব্যান্ডের ১৫৬টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৪:০৯


বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক
বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৬:২৯




Follow Us