• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ সকাল ০৬:২৮:১৩ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৮ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:২৮:০১

লক্ষ্মীপুরে সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

৮ এপ্রিল সোমবার দুপুরে পৌর শহরের জনতার ঘরে এসব উপহার সামগ্রী বিতরণ করেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

এসময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মেয়র। পরে সুবিধাবঞ্চিত সহস্রাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি। ঈদের আগে নতুন কাপড় পেয়ে খুশি এসব সুবিধাবঞ্চিত নারী-পুরুষ।

আরও পড়ুন

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে: নারায়ণগঞ্জ এসপি

পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার নিজস্ব অর্থায়নে এই শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে বলে জানান আয়োজকরা। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর উত্তম দত্ত, জসিম উদ্দিনসহ আরো অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৩১