• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:১৪:৫৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে মাদক সেবনের টাকা না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

৪ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৪৯:০৫

কালীগঞ্জে মাদক সেবনের টাকা না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে আবু বক্কর সিদ্দিক (২৪) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

৩ এপ্রিল বুধবার সন্ধ্যায় উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদকাসক্তির কারণে সে কিছুটা মানসিক বিকারগ্রস্তও হয়ে পড়ে। 

প্রতিবেশী আলম মিয়া জানান, মাদকের টাকার জন্য সে মাঝে মধ্যে তার মা রহিমা খাতুনকে মারধরও করতো। তার মায়ের শরীরে এখনও সেই মারধরের আঘাতের চিহ্ন আছে। সিদ্দিক প্রায়ই মাদক সেবনের জন্য মায়ের কাছ থেকে টাকা-পয়সা নিতেন।

বুধবারও সিদ্দিক তার মায়ের কাছে টাকা চান। তার মা মারধরের ভয়ে বাড়ি থেকে বের হন। প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করার উদ্দেশে। কিছুক্ষণ পর তার মা বাসায় ফিরে দেখতে পান সিদ্দিক ঘরের সিলিংয়ে পুরাতন চাদর গলায় পেঁচিয়ে ঝুলছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

এলাকার ইউপি সদস্য আতাউর জামান রন্জু বলেন, সিদ্দিক মাদকের টাকার জন্য মাকে নানাভাবে নির্যাতন করতো। বিষয়টি নিয়ে নানা সময়ে বিচার-শালিসও হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫



Follow Us