• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ রাত ১১:০৬:৫৫ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ৬ হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

৪ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৪৮:৪৯

লক্ষ্মীপুরে ৬ হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে লক্ষ্মীপুর পৌরসভার ছয় হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।

Ad

৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে পৌরসভার জনতার ঘর সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের আওতায় এ চাল বিতরণ করা হয়।

Ad
Ad

লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া উপকারভোগীদের বলেন, প্রতি বছরের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও ঈদ উপহার হিসেবে আপনাদের জন্য ১০ কেজি করে চাল দিয়েছেন। তিন দিনব্যাপী পৌরসভার এসব উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হবে। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান।

পরে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের হাতে তুলে দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫০:১১




ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৫

তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩১


গণতন্ত্র উত্তরণে মাইলফলক এবারের নির্বাচন: আইআরআই
গণতন্ত্র উত্তরণে মাইলফলক এবারের নির্বাচন: আইআরআই
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৩৮


Follow Us