• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:৫৯:১১ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ৬ হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

৪ এপ্রিল ২০২৪ দুপুর ০১:০২:৫১

লক্ষ্মীপুরে ৬ হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে লক্ষ্মীপুর পৌরসভায় ছয় হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।

৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে পৌরসভার জনতার ঘর সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের আওতায় এ চাল বিতরণ করা হয়। লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

Ad
Ad

এ সময় উপকারভোগীদের উদ্দেশ্যে মেয়র বলেন, প্রতি বছরের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও ঈদ উপহার হিসেবে আপনাদের জন্য ১০ কেজি করে চাল দিয়েছেন। ৩ দিনব্যাপী পৌরসভার এসব উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান।

Ad

পরে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের  অসহায় ও দুস্থ পরিবারের হাতে তুলে দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৭

তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৫৯


Follow Us