• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৮:১০:২৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

হরিণাকুন্ডুতে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

২৫ মার্চ ২০২৪ সকাল ০৮:৫৮:৩২

হরিণাকুন্ডুতে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কৃষক আবু বকর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

Ad

২৪ মার্চ রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহম্মেদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

Ad
Ad

দণ্ডপ্রাপ্তরা হলো, হরিণাকুন্ডু উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আত্তাব আলীর ছেলে আক্কাচ আলী, আব্দুল বারীর ছেলে হাসিবুল ইসলাম, মৃত আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম, মৃত ইউসুফ আলীর ছেলে ইউনুচ আলী, আলী মন্ডলের ছেলে কাশেম মিয়া, মৃত আলী মন্ডলের ছেলে মতিয়ার রহমান, মৃত ইলামদ্দি মন্ডলের ছেলে ইয়াকুব আলী ও মৃত আবুল হোসেনের ছেলে সোলাইমান হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৭ মে হরিণাকুন্ডু উপজেলার গোপিনাথপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ওই গ্রামে কৃষক হাফিজুর রহমানের উপর হামলা চালায় প্রতিপক্ষরা। সে সময় অন্যরা ছুটে এলে কৃষক আবু বকরসহ আরও কয়েকজনকে কুপিয়ে যখম করে তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে কৃষক হাফিজুর রহমান ও আবু বকরের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু বকর মারা যায়। এ ঘটনায় ২১ মে নিহতের ভাই আবু তালেব বাদী হয়ে ১৬ জনকে আসামি করে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার মামলার আসামি ওই গ্রামের আক্কাচ আলী, হাসিবুল, রবিউল ইসলাম, ইউনুস আলী ও কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং মতিয়ার রহমান, ইয়াকুব আলী, সোলাইমান হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বিচারক। দণ্ডিতদের মধ্যে হাসিবুল ইসলাম পলাতক রয়েছে। মামলার অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫










Follow Us