• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৪৪:১৭ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে কৃষক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

১ মার্চ ২০২৪ সকাল ০৮:১৩:২৯

জয়পুরহাটে কৃষক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে কৃষক নুরুল হত্যা মামলায় ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, জয়পুরহাট সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের মৃত ফেরাজ উদ্দিনের ছেলে আ. রউফ, মোহাম্মদ আলীর ছেলে রুহুল আমিন, আব্দুর রউফের ছেলে আলী হোসেন, খোকন হোসেন, মৃত আছির উদ্দিনের ছেলে বেলাল হোসেন, আক্তারুজ্জামানের ছেলে রোকন হোসেন, বাবু হোসেন, মৃত আবু সাঈদের ছেলে  মিজানুর রহমান ও তার ছেলে সিরাজুল।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১ নভেম্বর জয়পুরহাট সদর উপজেলার হিচমি গ্রামের কৃষক নুরুল হক দিনমজুরদের নিয়ে হিচমি মাঠে ধান কাটতে যান। এ সময় জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে নুরুল হক গুরুতর আহত হলে প্রথমে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল এবং পরবর্তীতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (এপিপি) অ্যাড. শামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১





ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
১৩ জুন ২০২৬ দুপুর ০২:০৯:০৭

Follow Us