• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:২৬:২৫ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

এসো বঙ্গবন্ধুকে জানি

২৩ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:০৪:৪৬

এসো বঙ্গবন্ধুকে জানি

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: এসো বঙ্গবন্ধুকে জানি এই স্লোগানকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এতে উপজেলার পাটগাতী ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।  

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিশুদের মাঝে বঙ্গবন্ধুকে তুলে ধরতে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান।

Ad

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মইনুল হকের সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারবর্গ ও স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪১

সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৩


প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:১১


Follow Us