• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:০০:০৯ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, ভারতীয় নাগরিক আটক

১৩ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫১:৩৫

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, ভারতীয় নাগরিক আটক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বুড়িমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার উফারমারা ষোলঘরিয়া সীমান্ত থেকে তাকে আটক করে তিস্তা ব্যাটালিয়ান-২, ৬১ বিজিবি।

আটক ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের মধুবানী জেলার সদর থানার ধুমরিয়া গ্রামের রাজগীরে পুত্র কৃষ্ণ কুমার (২০)।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

জানা গেছে, ধবলসুতি কোম্পানি কমান্ডার বিওপি সঙ্গীয় ফোর্সসহ সীমান্তবর্তী এলাকাসমূহে দ্বায়িত্ব পালনকালে বুড়িমারী ইউনিয়ন উফারমারা ষোলঘরিয়া মৌজার সীমান্ত পিলার নং ৮৩৪/এস (জিআর নং-১৫৫৯৩৮, ম্যাপসিট নং-৭৭বি/১৪)-এর আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একজন ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে।

আটক ভারতীয় নাগরিককে বিজিবি লিখিত এজাহার দিয়ে পাটগ্রাম থানায় সোপর্দ করেন। বিজিবির আটক করা ভারতীয় নাগরিক বর্তমানে পাটগ্রাম থানা পুলিশ হেফাজতে আছেন।

এ ব্যাপারে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪





কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯