• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ রাত ১১:৩৯:০৪ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

চন্দ্রঘোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫৪:১১

চন্দ্রঘোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার  বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১১ ফেব্রুয়ারি রোববার সকালে চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোহাম্মদ আবু তাহের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল মোনাফ সিকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের রাঙামাটি পার্বত্য জেলার নির্বাহী প্রকৌশলী আহামদ শফি, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, স্কুল পরিচালনা কমিটির সদস্য নিখিল চন্দ্র মহাজন, শাহ মোহাম্মদ ইস্তেকাফ আলম শাদিল, মো. ফোরকান সিকদার, মো. হাবিবুর রহমান হাবিব, মনোয়ারা বেগম, প্রধান শিক্ষক এস এম আবু হেনা মোস্তফা কামাল, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।

আলোচনা শেষে অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:০৮



আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৫