• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:৫১:৪০ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

রামগঞ্জে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

৬ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৫৬:০৫

রামগঞ্জে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী আবুল বাশার (৫০) নিহত হয়েছেন। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৯ নম্বর ফতেপুর গ্রামের দিঘীরপাড় এলাকায় ওয়ারিশ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী কোহিনুর বেগমসহ পুত্রবধূ দীপা ও মেয়ে রাফাকে আটক করেছে পুলিশ। নিহত আবুল বাশার ওই গ্রামের ওয়ারিশ বাড়ির মৃত হাবিব উল্লাহর ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে আবুল বাশারের সঙ্গে তার স্ত্রী কোহিনুরের বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিলো।

Ad

নিহতের বড় বোন আমেনা বেগম বলেন, গত ৩ দিন হলো ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি। মঙ্গলবার সকালে ভাইয়ের সঙ্গে তার ঝামেলার একপর্যায়ে তাকে (আবুল বাশার) মারধর এবং লাঠি দিয়ে আঘাত করা হয়। এ সময় আমার ভাইয়ের স্ত্রী কোহিনুর, ছেলের স্ত্রী ও মেয়ে রাফা হাসপাতালে নিতে না দেওয়ায় বাড়িতেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us