• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:০৮:৩১ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে সন্তানের হাতে মায়ের খুন

১৫ জানুয়ারী ২০২৪ রাত ০৮:২৬:০৩

লক্ষ্মীপুরে সন্তানের হাতে মায়ের খুন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলাতে নেশার টাকার জন্য কিরন বেগম (৫০) নামে এক নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে ছেলে কাওছার হোসেনের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ  ঘাতক কাওছারকে আটক করছে।

১৪ জানুয়ারি রোববার রাত ৮টা দিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার হত্যার বিষয়টি নিশ্চিত করছেন।

এরআগে, সন্ধ্যায় ২নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের (৪নং ওয়ার্ড) গংগাপুর গ্রামের গণি মিঝি বাড়ির আবুল খায়েরর ছেলে কাওছার তার আপন মা কিরন বেগমকে কুপিয়ে হত্যা করে।

আরও পড়ুন

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন

ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি কাওছার
ইয়াবা নেশার টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যা করে।

তিনি আরও জানান, এর আগেও কয়েকবার কাওছার তার মাকে মারধর করছে। কাওছার মাদকাসক্ত। সেই তার মাকে হত্যার পর বাড়ির পাশে দোকানে এসে বলে তার মাকে হত্যা করছে। তাৎক্ষণিক জনগণ তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

লক্ষ্মীপুর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ জানান, হত্যার বিষয়টি নিশ্চিত করছেন। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
২১ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৮:১০




বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩৩



৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:০৫