• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ রাত ১১:৩১:৩০ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

হারিয়ে যাওয়া শিশু ফিরে গেল পরিবারে

৬ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:১১:১৪

হারিয়ে যাওয়া শিশু ফিরে গেল পরিবারে

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: কুমিল্লা জেলায় নিজ বাড়ি থেকে ১ মাস আগে হারিয়ে যাওয়া রায়হান (১০) নামে এক শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

বুধবার (৬ই ডিসেম্বর) বিকেলে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে রায়হানকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন শার্শা উপজেলা সমাজসেবা অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তারা। নিখোঁজের ১ মাস পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তার পরিবার। রায়হান কুমিল্লা জেলার বুড়িচংয়ের আনন্দপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে।

Ad
Ad

জানা যায়, শিশু রায়হানকে ৪দিন আগে নাভারণ রেল স্টেশন থেকে উপজেলা আনসার সদস্যরা খুঁজে পায়। পরে তাকে উদ্ধার করে সমাজসেবা অফিসারের কাছে হস্তান্তর করা হয়। সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম উদ্যোগ নিয়ে রায়হানের পরিবারকে খুঁজে বের করে। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Ad

রায়হানের পরিবার জানান, গত ১ মাস আগে সে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজকে আমাদের সন্তানকে ফিরে পেয়ে আমরা অনেক আনন্দিত।

সেই সাথে ধন্যবাদ জানাই শার্শা উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা,আনসার সদস্যসহ সহযোগী সকলকে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার নারায়ন চন্দ্র পাল, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উদ্ভাবক মিজানুর রহমান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হামের উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু
৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২২:১৮







Follow Us