• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৩৭:৩৪ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

২৬ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৯:৪৮

নেত্রকোণায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সংবাদ শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শ্রাবনী দেবনাথ নামের এক কলেজ শিক্ষার্থী।

২৬ নভেম্বর শহরের নিজামপুর নাথপাড়া এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত শ্রাবনী দেবনাথ ওই এলাকার রতন দেবনাথের মেয়ে। তিনি ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে নেত্রকোণার সরকারি মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

Ad

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে ফলাফল প্রকাশিত হওয়ার পর শ্রাবনী জানতে পারে তার ফলাফল খারাপ হয়েছে (অকৃতকার্য)। বিষয়টি জানার পর দুপুরের দিকে সকলের অজান্তে নিজ ঘরের আড়ায় উড়না লাগিয়ে সে আত্মহত্যা করে।

খবর পেয়ে নেত্রকোণা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোণা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল হক জানান, সুরতহাল তৈরির পর যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজাপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত ১
রাজাপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩২:৫৬


পানির অভাবে বোরো আবাদ বিপর্যস্ত, কৃষকদের আর্তনাদ
পানির অভাবে বোরো আবাদ বিপর্যস্ত, কৃষকদের আর্তনাদ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২১:৫৬






বকেয়া বেতনের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৯:৪৪

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৫:৩২


Follow Us