• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:২২:৫২ (13-Aug-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাশনে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

১২ জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৩৮:২২

চরফ্যাশনে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় গত ২৪ ঘন্টায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

১১ জানুয়ারি বুধবার উপজেলার দক্ষিণ আইচায় নাইম নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নাঈম দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মোঃ শাহাবুদ্দিনের ছেলে। সে স্হানীয় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

দক্ষিণ আইচা থানার (ওসি) মোঃ শাখাওয়াত হোসেন এশিয়ান টিভিকে জানান, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার ভোলা টু চরফ্যাশন সড়কে বাবার কোল থেকে ছিটকে অটো বোরাক গাড়ির নিচে পড়ে মেহেদী হাছান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু চরফ্যাসন পৌরসভা ৮নং ওয়ার্ডের আইয়ুব আলীর পুত্র। 

উপজেলার কাইমুদ্দীন মোড় স্থানে এ দূর্ঘটনা ঘটে। ওই সময় আহত হয়েছেন নিহত মেহেদী হাছানের বাবা আইয়ুব আলী, মা রঞ্জনা, দাদী নাহার ও রিজিয়া। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরফ্যাশন থানার ওসি মোঃ মোরাদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খাগড়াছড়িতে ২৪টি গুঁইসাপসহ নারী আটক
খাগড়াছড়িতে ২৪টি গুঁইসাপসহ নারী আটক
১৩ আগস্ট ২০২৬ বিকাল ০৩:০৮:২১





জামালপুরে গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ
জামালপুরে গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ
১৩ আগস্ট ২০২৬ দুপুর ০২:৪১:০৫