• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৩৫:০৪ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

৭ নভেম্বর ২০২৩ দুপুর ০১:৫১:১৬

শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের শার্শায় কাভার্ড ভ‍্যান ও মোটরসাইকেলের দুর্ঘটনায় রিমন হাসান রাকিব (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় হাবিব (২৬) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছে।

Ad

৬ নভেম্বর সোমবার রাত সাড়ে ৮টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ নিউ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ নিউ মার্কেটের সামনে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানকে দ্রুত গতির একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন হাসান রাকিব যশোর পূর্ববারান্দী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। আহত হাবিবের বাড়ি যশোর শহরের হামিদপুরে।

নাভারন হাইওয়ে থানার সাব-ইসন্সপেক্টর সিদ্ধার্থ চ‍্যাটার্জি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর আহত হাবিবকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us