• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৫৪:৫৪ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে ভাতা বন্ধ হয়ে যেতে পারে: আমু

৬ নভেম্বর ২০২৩ দুপুর ০২:১২:৪৭

আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে ভাতা বন্ধ হয়ে যেতে পারে: আমু

ঝালকাঠি প্রতিনিধি: আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধাব ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানাভাবে সাহায্য সহযোগিতা করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে এসব ভাতা সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনাদের প্রয়োজনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।

Ad

৬ নভেম্বর রোববার সকালে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সরকারে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল আলম ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক তরুণ কর্মকার প্রমুখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬


Follow Us