• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৩৮:৪৫ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক গ্রেফতার

৫ নভেম্বর ২০২৩ রাত ০৮:১৩:১৬

ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহিমন বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ৫ নভেম্বর রোববার দুপুরের দিকে উপজেলার পাগলীমার হাট সড়কের উত্তর মটুকপুর বুদলীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বোড়াগাড়ি বাজার থেকে ওই মোটরসাইকেল চালক মিলন ইসলামকে (২৫) আটক করেছে পুলিশ। দুপুরেই নিহত বৃদ্ধার ছেলে আমিজারন রহমান বাদি হয়ে ডোমার থানায় হত্যা মামলা দায়ের করায় মিলনকে গ্রেফতার দেখানো হয়েছে।

নিহত আহিমন বেগম একই এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী। আর গ্রেফতার মিলন ইসলাম চিলাহাটির হাজিরহাট এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

জামালপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

পুলিশ জানায়, দুপুরের দিকে উপজেলার উত্তর মটকপুর বুদলীরপাড় এলাকার ভাঙ্গারির দোকানের কর্মচারী আহিমন বেগম চা খাওয়ার জন্য রাস্তার বিপরীত দিকে এক চায়ের দোকানে যাওয়া জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে মিলন বামুনিয়া থেকে বোড়াগাড়ি বাজার আসার পথে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭:৫৭



চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৩১:০৫






বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮