• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:২৯:২৯ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে বজ্রপাতে ১৩ শিক্ষার্থী আহত

১১ অক্টোবর ২০২৩ দুপুর ০২:৫২:১৬

রাঙ্গাবালীতে বজ্রপাতে ১৩ শিক্ষার্থী আহত

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি স্কুলের শ্রেণি কক্ষের পাশে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ১ শিক্ষকসহ ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে এখনও অচেতন অবস্থায় আছে ৫ শিক্ষার্থী। ১০ অক্টোবর বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান, ষষ্ঠ শ্রেণির ক্লাস রুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এসময় ১ শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে এখনও ৫ জনের জ্ঞান ফেরেনি। স্থানীয় চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। শিশুদের হাসপাতালে নেয়া হচ্ছে। দুপুর ১ টা পর্যন্ত ওই ৫ শিশুদের জ্ঞান ফেরেনি।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক স্কুলে স্পিডবোট যোগে চিকিৎসক পাঠিয়েছি। শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:১৬


এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:৪০




দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় কড়াকড়ি
দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় কড়াকড়ি
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৫:৪৮