• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৪৭:৪৬ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

দুর্ঘটনার কবল থেকে বাঁচলেন পূজা চেরি

২২ নভেম্বর ২০২৪ সকাল ১১:০৭:৪০

দুর্ঘটনার কবল থেকে বাঁচলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্লিভলেস গাউন পরে উপস্থিত হয়েছেন নায়িকা। চলন্ত সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন নায়িকা। এসময় তার গাউনের পাইর সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায়! এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে সেটা বের করতে সফল হন তারা।

ঢালিউড মেগাস্টার শাকিবের ডাকে একজন শুভেচ্ছাদূত হিসেবে অংশ নিয়েছিলেন সেই অনুষ্ঠানে। কিন্তু সেখানে উপস্থিত হওয়ার সময় এ দুর্ঘটনার মধ্যে পড়তে যচ্ছিলেন নায়িকা! তবে এমন অবস্থায় পূজার মুখে কোনো শঙ্কার ছাপ না দেখা গেলেও তার অনুরাগীরা বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। যেন সাক্ষাৎ বড় কোনো দুর্ঘটনার কবল থেকে বাঁচলেন নায়িকা!

Ad
Ad

ছড়িয়ে পড়া সেই ভিডিওতে এক নেটিজেনের মন্তব্য ছিল, ‘ভাগ্যিস, খারাপ কিছু হয়নি। তবে এমন ড্রেস পরার সময় সাবধানতা জরুরি।’ আরেকজন আবার খানিকটা কটাক্ষ করে লিখেছেন, ‘যে পোশাক সামলাতে পারে না, সে পোশাক পরতে যায় কেন!

Ad

সম্প্রতিই ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। উপলক্ষ ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন। সেখানকার আয়োজনের বিভিন্ন ছবি ও ভিডিওতে তারকাদের মিলনমেলার মুহূর্ত উঠে আসে।

শাকিব খান ও পূজা চেরি ছাড়াও সেদিন অনুষ্ঠানে ছিলেন সিয়াম আহমেদ, পরীমণি, বিদ্যা সিনহা মিম, দীঘিসহ অনেকে। বলা যায়, প্রতিষ্ঠানটির সঙ্গে নানান অংশীদারিত্ব রয়েছে এ সকল তারকাদের সঙ্গে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জুতার ভেতরে মিলল শতশত ইয়াবা, গ্রেফতার ১
জুতার ভেতরে মিলল শতশত ইয়াবা, গ্রেফতার ১
১৬ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩২:৩৫





কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
১৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৮:২৪



রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৬৪
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৬৪
১৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৯:০৩


Follow Us