• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৮:৩৩ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রকাশ করা হলো জওয়ান সিনেমার প্রথম গান

৩১ জুলাই ২০২৩ রাত ০৯:৫৬:২৯

প্রকাশ করা হলো জওয়ান সিনেমার প্রথম গান

বিনোদন ডেস্ক: প্রকাশ পেয়েছে জওয়ান সিনেমার প্রথম গান জিন্দা বান্দা। ৩০ জুলাই সোমবার দুপুরে গানটি একই সাথে হিন্দিতে জিন্দা বান্দা, তামিলে ভান্দা এদাম, এবং তেলেগুতে ধম্মে ধুলিপেলা শিরোনামে মুক্তি পেয়েছে। আগেই জানা গেছে কিং খানের সাথে এ গানে অংশ নিয়েছে ১০০০ নৃত্যশিল্পী। মিউজিক ভিডিওটিতে তেমন ধামাকা কিছুই দেখতে চলেছে শাহরুখ ভক্তরা।

জিন্দা বান্দা শিরোনামের গানটি লিখেছেন ইরশাদ কামিল আর সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। ওয়াসিম বারেলভির লেখা এক উর্দু শায়েরি পংক্তি আশ্রয় করেই তিনি এ গানের কথা লিখেছেন।

গানটি রিলিজ উপলক্ষে ইনস্টাগ্রামে শাহরুখ খান লিখেছেন, নীতিগুলো যখন ঝুঁকির মধ্যে পড়ে, তখন একজনকে লড়াই করতে হয়, এই যুদ্ধই আপনাকে জীবিত করে তুলবে। আমি ওয়াসিম বেরেলভি সাহেবকে আমার সমস্ত হৃদয় দিয়ে ধন্যবাদ জানাই, একটি ছোট পরিবর্তনের সঙ্গে এই সুন্দর শ্লোকটি আমাদের ব্যবহার করার সুযোগ দেওয়ার জন্য।

সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যে, ভিন্ন ভিন্ন লোকেশনে শুটিং হয়েছে জিন্দা বান্দা গানটির। ৫ দিনব্যাপী মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মাদুরাইসহ আরও কয়েকটি শহরে টানা শুটিং চলেছিলো।

জওয়ানে নির্মাতা হিসেবে আছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় পর্দা ভাগ করে নিয়েছেন দক্ষিণের সুপারস্টার বিজয় সেতুপাতি, নয়নতারা, প্রিয়ামণি, সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভারসহ একাধিক তারকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৫৩




বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১