• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:০৭:৫৫ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

গাজায় ইসরাইলি বর্বরতায় আরও ৬২ জন ফিলিস্তিনি নিহত

২৯ মার্চ ২০২৪ সকাল ০৯:২৫:৫৭

গাজায় ইসরাইলি বর্বরতায় আরও ৬২ জন ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার ইসরাইলি বর্বর হামলায় আরও ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফরে গত অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় গাজায় নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৫২ জনে। এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিবৃতি বরাত দিয়ে ২৮ মার্চ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৯১ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

‘অপ্রয়োজনীয়’ কর্মীদের স্বপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এর ফলে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের মারাত্মক আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩২ হাজার ৫৫২ জনে পৌঁছেছে। একই সময়ে অন্তত ৭৪ হাজার ৯৮০ জন ফিলিস্তিনি ইসরাইলি হামলায় আহত হয়েছেন বলেও মন্ত্রণালয়ের এই বিবৃতিতে বলা হয়েছে। সূত্র: সিনহুয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২