• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫৬:৪৩ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

ভালুকা সাংস্কৃতিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সুজন

৩ মার্চ ২০২৪ দুপুর ১২:৫৮:১১

ভালুকা সাংস্কৃতিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সুজন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ভালুকা সাংস্কৃতিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উক্ত সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার, ময়মনসিংহের উপপরিচালক (উপসচিব) মো: সফিকুল ইসলাম।

ভালুকা সাংস্কৃতিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আলি আহসান কবিরের সভাপতিত্বে উক্ত সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্বাহী পরিষদ সদস্য মো: সারওয়ার জাহান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভালুকা আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌরসভা মেয়র ভালুকা ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভালুকা মো: আলী নূর খান, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এবং এপোলো ইন্সটিটিউট ভালুকার অধ্যক্ষ এ আর এম সামছুর রহমান।

আরও পড়ুন

মুদ্রার মাধ্যমে ইতিহাসের খোঁজে

উপজেলার ১১টি সাংস্কৃতিক সংগঠন নিয়ে গঠিত ভালুকা সাংস্কৃতিক ফোরামের সম্মেলনে সৃষ্টি শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জাহাঙ্গীর আলমকে সভাপতি ও কলকাকলী সংগীত বিদ্যালয়ের পরিচালক সুজন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এসময় ফোরামভুক্ত ১১টি সংগঠনের পরিচালক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তি করেন সংগঠনসমূহের শিল্পীবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৩


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৭


তাহসিফ হত্যা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
তাহসিফ হত্যা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৭:৫৭



কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪