• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:২২:৪৮ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় ১৬ কেজি ওজনের ৯৬টি স্বর্ণের বারসহ আটক ১

২৯ নভেম্বর ২০২৩ সকাল ০৯:৫৫:৩৮

চুয়াডাঙ্গায় ১৬ কেজি ওজনের ৯৬টি স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিজিবির বিশেষ অভিযানে ১৬ কেজি ১৪ গ্রাম ওজনের ছোট বড় ৯৬টি স্বর্ণের বারসহ একজন আটক।

আটক স্বর্ণ চোরাকারবারি দর্শনা থানার শ্যামপুর গ্রামের আসাদুল হকের ছেলে নাজমুল ইসলাম (৩১)।

২৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় দর্শনা থানার রুদ্রনগর পাকা রাস্তার ওপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণের বারসহ তাকে আটক করে বিজিবির একটি টহল দল।

আরও পড়ুন

সরিষাবাড়ীতে ২৭৮ মিটার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন

বিকেল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যটালিয়ন।

চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়ন (বিজিবি)’র কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে রুদ্রনগর এলাকার পাকা রাস্তার ওপর থেকে মোটরসাইকেলসহ নাজমুল ইসলামকে আটক করে বিজিবির টহল দল। পরবর্তীতে তল্লাশি করে তার মটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সের মধ্যে লুকায়িত অবস্থায় স্কচটেপ দ্বারা মোড়ানো ৭টি প্যাকেট থেকে ছোট বড় ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ১৬ কেজি ১৪ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি ১৫ লাখ টাকা। এ সময় বিজিবি সদস্যরা তার ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি মোবাইলফোন জব্দ করে।

এ বিষয়ে বিজিবির হাবিলদার মো. আব্দুল হাকিম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করেন। জব্দ করা স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইশরাককে নিয়ে মাহদী আমিনের আবেগঘন স্ট্যাটাস
ইশরাককে নিয়ে মাহদী আমিনের আবেগঘন স্ট্যাটাস
২০ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১২:১৯

পূজার সাজে মন্দিরা চক্রবর্তী
পূজার সাজে মন্দিরা চক্রবর্তী
২০ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২৬:৩৩


আজ সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন
আজ সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন
২০ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৩:০৩

পূজামণ্ডপ দেখতে সৈয়দপুরে প্রধানমন্ত্রী
পূজামণ্ডপ দেখতে সৈয়দপুরে প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ সকাল ১১:২৫:২৪

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
২০ অক্টোবর ২০২৬ সকাল ১১:১২:৩৪


সুদানে ড্রোন হামলায় ১৬০ জন নিহত
সুদানে ড্রোন হামলায় ১৬০ জন নিহত
২০ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:০৪