• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৩৩:১৭ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

বুড়িমারী স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

১২ জুন ২০২৪ বিকাল ০৫:৪৮:৩৩

বুড়িমারী স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দরে সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ৭ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়  ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের পারাপার চালু থাকবে।

১২ জুন বুধবার সকালে ওই স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান সায়েদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ছুটির বিষয়ে ইস্যু করা চিঠিতে  আগামী শনিবার ১৫ জুন থেকে বৃহস্পতিবার ২০ জুন পর্যন্ত টানা ছুটির বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২২ জুন শনিবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু হবে।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব পলাশ জানান, ঈদ উপলক্ষ্যে ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

বিষয়টি নিয়ে বুড়িমারী শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার নাজমুল হাসান বলেন, দুই দেশের ব্যবসায়ীদের কাছ থেকে স্থল ও শুল্ক স্টেশনে তাদের কার্যক্রম ৭  দিন বন্ধ রাখার বিষয়ে চিঠি পেয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫

Follow Us