• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:১৬:৪৪ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

ভয়েস অব আমেরিকার জরিপ: সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে

২৯ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:০৮:৩০

ভয়েস অব আমেরিকার জরিপ: সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ভয়েস অব আমেরিকার এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে।

অক্টোবরের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৬৪ দশমিক ১ শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তবর্তী সরকার আগের সরকারের তুলনায় সংখ্যালঘুদের বেশি সুরক্ষা দিচ্ছে। অন্যদিকে ১৫ দশমিক ৩ শতাংশ মনে করেন পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং ১৭ দশমিক ৯ শতাংশ মনে করেন পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

এক হাজার উত্তরদাতার ওপর এই জরিপ চালানো হয়েছে। এই জরিপে সমান সংখ্যক পুরুষ ও নারীর অংশগ্রহণ ছিল। উত্তরদাতাদের ৯২.৭ শতাংশ মুসলিম ছিলেন। তাদের অর্ধেকেরও বেশি ৩৪ বছরের কম বয়সী এবং প্রায় এক চতুর্থাংশ শহরাঞ্চলে বাস করেন।

হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বাংলাদেশে সংখ্যালঘুদের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থতার জন্য সব সরকারের সমালোচনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দিল্লির ১১ মেট্রো স্টেশন বন্ধ
দিল্লির ১১ মেট্রো স্টেশন বন্ধ
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৩:৩৩




দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০০

চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস
চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৯:৪৬

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪১:১৫


যে ইস্তিগফার পাঠে সব গুনাহ মাফ হয়
যে ইস্তিগফার পাঠে সব গুনাহ মাফ হয়
২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫৫:২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৪৯:২৮