• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে কার্তিক ১৪৩৩ রাত ০২:১৩:৫৯ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৯ আগস্ট ২০২৩ বিকাল ০৫:৫১:৫২

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরে ট্রেনে কাটা পড়ে মাহাবুব হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ৯ আগস্ট বুধবার দুপুরে নাটোর সদরের কালিকাপুর আমহাটি এলাকায় ২৩২নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুব হোসেন নলডাঙ্গা উপজেলার মির্জাপুর তেঘরপাড়া গ্ৰামের মজিবর রহমান শেখের ছেলে।

এলাকাবাসী জানায়, বুধবার বেলা ১২টার দিকে মাহবুব হোসেন সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় রেল লাইন অতিক্রম করছিলেন। এসময় ঢাকা থেকে রংপুরগামী নীল সাগর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে যৌথ অভিযান, ৭ জনের সাজা

নিহতের পারিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে মাহবুব বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। পরে ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মাহবুবকে শনাক্ত করেন। তবে কিভাবে তিনি ট্রেনে কাটা পড়লেন, এ ব্যাপারে কেউ কিছুই বলতে পারছে না।

জানা যায়, মাহবুব ৮ মাস পূর্বে বিয়ে করেছেন।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সেনবাগে মাদ্রাসার ৩৯ জন মিশকাত ও ৬৮ হাফেজাকে সংবর্ধনা

ঘটনাস্থলে সান্তাহার রেলওয়ে পুলিশের এস আই নরেশ সুরতহাল তৈরি করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর মেডিকেলে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৫:০৪


দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৭:২৬