• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:০৫:৪৯ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে টাকা ছিনতাইয়ের শোকে মৃত্যু

২১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫:২৯

সৈয়দপুরে টাকা ছিনতাইয়ের শোকে মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে এক ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই টাকা ছিনতাইয়ের শোকে মারা গেছেন গ্রাহক আশরাফ হোসেন। এটি ঘটেছে ২১ অক্টোবর সোমবার সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্র মদিনা হোটেল মোড়ে।

জানা যায়, কামারপুকুর ইউনিয়নের অসুর খাই গ্রামের আশরাফ হোসেন (৬৫) ইসলামি ব্যাংক থেকে ২৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ তুলেন। ওই টাকা তোলার সময় ছিনতাই চক্র নজরে রাখেন তাকে। একসময় ব্যাংক থেকে বাইরে এলে তাকে আয়ত্তে নেয় ছিনতাই চক্র। আত্মীয় পরিচয় দিয়ে চা নাস্তা খাওয়ার কথা বলে নিয়ে যায় হোটেলে।

ভাংতি টাকা আছে এমন কথা বললে ওই ব্যক্তি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করলে তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি। এ ঘটনায় মাথা ঘুরে পড়ে যান আশরাফ হোসেন। এ অবস্থায় তাকে নেয়া সৈয়দপুর সরকারি হাসপাতালে। সেখানে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন জানান, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ দিয়ে ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেফতার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
১১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:২১






আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ
১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১২:০৬