• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ০১:১৬:৪৪ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

ছেলেদের ঝগড়া থামাতে গিয়ে মায়ের মৃত্যু!

১২ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৮:১৮

ছেলেদের ঝগড়া থামাতে গিয়ে মায়ের মৃত্যু!

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোণার দূর্গাপুর দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে হাজেরা খাতুন (৬০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। 

Ad

১২ অক্টোবর শনিবার সকালে দূর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামে ঘটনাটি ঘটে।

Ad
Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাজেরা খাতুনের প্রথম স্বামীর ছেলের নাম জজ মিয়া (৪০) ও  দ্বিতীয় স্বামীর ছেলে সুমন মিয়া (১৮)। মা হাজেরা খাতুন বড় ছেলে জজ মিয়ার ঘরে থাকতেন। কিছুদিন আগ ছােট ছেলের বউ বাপের বাড়িতে চলে যাওয়ায় ছােট ছেলেকে রান্না করে খাওয়াতেন মা হাজেরা খাতুন। ঘটনার দিন সকালে রান্না করা নিয়ে দুই ভাইয়ের মধ্য তুমুল ঝগড়া শুরু হয়। এ সময় তাদের ঝগড়া থামাতে গিয়ে মা হাজেরা খাতুন হঠাৎ মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
হার্ট অ্যাটাক তার মৃত্যু হয়েছ বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।

স্থানীয় নারী ইউপি সদস্য সখিনা খাতুন জানান, দুই ছেলে রান্না করা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল বলে শুনছি। পরে তার মা ঝগড়া থামিয়ে দুই ছেলেকে দুইদিকে পাঠিয়ে দেওয়ার সময় দাঁড়ানো থেকেই মাটিতে পড়ে যায় এবং মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে দূর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী জানান, হাজেরা খাতুনের মরদেহের সুরতহাল করে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় কারও অভিযোগ না থাকায় পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:১৫

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৯:৩৩



সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৪:৩৬





Follow Us