• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:১৬:০৫ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে ভোট কেন্দ্রের পাশে হাতবোমা বিস্ফোরণ, আতঙ্কিত এলাকাবাসী

৭ জানুয়ারী ২০২৪ সকাল ১০:১২:৫৭

কেরানীগঞ্জে ভোট কেন্দ্রের পাশে হাতবোমা বিস্ফোরণ, আতঙ্কিত এলাকাবাসী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের অধ্যাপক হামিদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রের পাশে ৩টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হঠাৎ বিস্ফোরণের শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

৬ জানুয়ারি শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কোন্ডা ইউনিয়নের আলুকান্দা এলাকায় হামিদুর রহমান কলেজের পাশের রাস্তায় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

Ad
Ad

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা-৩ আসনের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) মনিজা খাতুন ও বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

Ad

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনা সত্যতা স্বীকার করে জানান , কেন্দ্র থেকে কিছুটা দূরে মাঠের পাশের রাস্তায় বোমার বিস্ফোরণের শব্দ পেয়েছে এলাকাবাসী।

তিনি আরও বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে কে বা কারা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪১

সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৩


প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:১১

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন
সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:১৩

হারলেই জরিমানা, জিতলে নেই বোনাস লঙ্কানদের
হারলেই জরিমানা, জিতলে নেই বোনাস লঙ্কানদের
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৫৩

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালকের
নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালকের
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১০:২৭



Follow Us