• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৯:২০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে বাসে আগুনে

২৮ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:১০:১৫

মৌলভীবাজারে বাসে আগুনে

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে পার্কিং করা ১টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস বলেছে, মশার কয়েল থেকে আগুন লেগে থাকতে পারে।

Ad

বাসচালক ও মালিক হেলাল মিয়া বলেন, গতকাল বিকেল ৫টার দিকে প্রতিদিনের মতো বাস রেখে বাড়ি চলে আসি। রাত সাড়ে ১১টায় শুনতে পাই বাসে আগুন লেগেছে। রওয়ানা দিয়ে ভোররাত দেড়টার দিকে সেখানে পৌছে দেখি গাড়িটি আগুনে পুড়ে গেছে।

Ad
Ad

তিনি আরও বলেন, আমি নিজেই ড্রাইভার। ৬ বছর আগে কিস্তিতে গাড়িটি কিনেছিলাম প্রায় ২৫ লাখ টাকা খরচ করে। আমার সবকিছু শেষ হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির পিছনের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, গাড়ির ভেতরে কয়েল জ্বালিয়ে হেলপার ঘুমাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থেকে আগুন সুত্রপাত হয়েছে।

তবে হেলপার হেলাল মিয়া রেজু বলেন, আমি দোকানে টিভি দেখছিলাম। পরে দোকান থেকে কয়েল কিনে ফেরার সময় দেখতে পাই গাড়ির ভেতরে আগুন জ্বলছে। তখনই চিৎকার দিয়ে সবাইকে ডাকি।

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির বলেন, বাসে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫










Follow Us