• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৩:৫৬ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

গোয়ালন্দে ৪৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

৩ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০০:৪৯

গোয়ালন্দে ৪৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে ৪৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো, যশোরের চৌগাছি থানার ছুটার হুদা গ্রামের আলেমান খাঁর ছেলে মো. শহীদ (৩৫) ও দিঘরী গ্রামের মজিজ উদ্দিনের ছেলে মো. মাসুম (২৫)।

Ad
Ad

৩ ডিসেম্বর রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

Ad

তিনি জানান, শনিবার দিবাগত রাত দেড়টা সময় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারির সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৪৪ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আটক মাসুমের বিরুদ্ধে পূর্বের আরও ১টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাসপাতালে ভর্তি সারজিস আলম
হাসপাতালে ভর্তি সারজিস আলম
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৯:০৫


ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা ট্রাম্পের
ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা ট্রাম্পের
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৪:১৩




হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৬:৫৫


রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৮:৪৭


Follow Us