• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:২০:৪২ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

খুলনায় নভোথিয়েটার প্রকল্প বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা

১৯ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৪৬:৩৬

খুলনায় নভোথিয়েটার প্রকল্প বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা

খুলনা ব্যুরো: খুলনা নভোথিয়েটার প্রকল্প বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ও দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা নাগরিক নেতৃবৃন্দ।

১৯ জানুয়ারি রোববার দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ-জামান। 

লিখিত বক্তব্যে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বলেন- চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও রংপুরে নভোথিয়েটারের কাজ শুরু হয়েছে। কিন্তু ২০১২ সাল থেকে খুলনা নভোথিয়েটারের জন্য জমি খুঁজতেই সময় লেগেছে প্রায় ১০ বছর। এ ছাড়া প্রকল্পের জন্য এ পর্যন্ত প্রায় পৌনে এক কোটি টাকার মতো খরচ হয়েছে। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে খুলনাবাসী হতবাক। খুলনার প্রতি চরম বৈষম্য পরিলক্ষিত হয়েছে বলে মনে করেন নাগরিক নেতারা। 
সংবাদ সম্মেলনে খুলনা উন্নয়ন কমিটির মহাসচিব এ্যাড. হাফিজুর রহমান হাফিজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৯:৪৪

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১০:০৩



বাড়ল সোনার দাম
বাড়ল সোনার দাম
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৩:০৮

এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়
এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৮:৫৩

ক্যামেরার আওতায় আসছে পর্যটন শহর রাঙামাটি
ক্যামেরার আওতায় আসছে পর্যটন শহর রাঙামাটি
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:৫৫


যেকোনো সময় এক দফা দাবি আসতে পারে: জামায়াত আমির
যেকোনো সময় এক দফা দাবি আসতে পারে: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৪:৩২